ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩জুন বুধবার সকালে পীরগঞ্জ  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।  

এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা  গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার অফিসাস ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক , যুব উন্নয়ন অফিসার মির্জা মনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, পল্লী উন্নয়ন  কর্মকর্তা রাকিবুল ইসলাম, গ্রাম আদালতের জেলা ম্যানেজার মোছা,রুবি আকতার, গুড নেইবার্সের বিধান মন্ডল, ইএসডিও ম্যানেজার ওয়ালিউর রহমান, সিডির প্রতিনিধি মিডিয়া কর্মী সহ অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। "স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT