ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী ও শাশুড়ি গ্রেফতার

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ দুপুর ১২:১৬
ad003
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে নির্মমভাবে  খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী আব্দুল আলম  ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরধরে ৩ সন্তানের জননীকে  পারভিন আক্তার কে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।  স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল  সকালে স্ত্রী  বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামী  বাধা প্রদান করে। 

এই নিয়ে  বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ঘাতক  আব্দুল আলম  ধারালো অস্ত্র নিয়ে  তার স্ত্রীর গলায় উপর্যুপরি আঘাত করলে মারাত্মক জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়ে।

পরে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  স্ত্রী পারভিন আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে । এ সময়  নিহতের স্বামী মো. আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয় বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত কামাল  এ তথ্য নিশ্চিত করেন। নিহতের বড় বোন থানায় সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ঘাতক স্বামী তার স্ত্রীকে খাবার ও ভরণপোষণ দিত না। গত দুদিন ধরে ভাত পানি না সারাক্ষণ শারীরিক নির্যাতন করে আসছিল। 

নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়িতে  আসার জন্য প্রস্তুতি নিলে এলোপাতাড়ি মারধর ও  ধারালো অস্ত্র দিয়ে উপযুপরি  আঘাত করে হত্যা করে। পিতা বয়োবৃদ্ধ  আব্দুর গফুর মেয়ে হত্যায় জড়িত স্বামী আব্দুল আব্দুল আলম সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT