ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় বিশেষ অভিযানে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৮:৩৩
ad003
সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮), সজীব আহমেদ মোমিন (২০), তাদের পিতা দিলু মিয়া ওরফে দেলোয়ার; তোফাজ্জল হোসেন বকুল ওরফে বকুল মিয়া (৪৫), পিতা মৃত আবু তাহের গ্রাম  হলিদাকান্দা গ্রাম এবং আতিকুর রহমান (২৬), পিতা রশিদ মিয়া একেই গ্রামে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে হলিদাকান্দা  গ্রামে আবু বক্করের বাড়িতে  ইয়াবা কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাঁচ  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার  দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচ জন আসামিকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT