ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে গভীর রাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৮:৫৫
ad003
রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ঘরের জানালা দিয়ে প্রবেশ করে মৃত আলতাবের ছেলে ইসরাফিল মন্ডল ও তার স্ত্রী রুবিনাকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনায় পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT