ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টায় জনতার হাতে শিক্ষক আটক ‎

author
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ১০:৩২
ad003
গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি  স্হানীয় মাদ্রাসা  শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক ছাত্র কে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক শিক্ষককে  আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন স্হানীয় এলাকাবাসী।

জানা গেছে গত  শুক্রবার (৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার ‎বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান আজ  ওই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক শিক্ষার্থীর চিৎকার শুনতে পান স্থানীয়রা পরে তারা অফিস কক্ষে গিয়ে দেখে ওই ছাত্রকে  জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা কালে হাতে নাতে  শিক্ষক রবিউল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেন এলাকা বাসী। আটকৃত  শিক্ষক  রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

‎স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান জানান  অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন  ধরে ওই বিষয় নিয়ে জোড়াজুড়ি করছিলেন ওই ছাত্রের সঙ্গে।  একপর্যায়ে ছাত্রের  চিৎকার শুনে  স্হানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে রবিউল ইসলাম  কে আটক করে গণ ধোলাই করে  পুলিশে হাতে  তুলে দন। গত  এক মাস আগে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন।

এ ঘটনায় সাঘাটা থানার ওসি মাহবুব  আলম  বলেন, রবিউল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে  মামলা প্রস্তুতি চলছে বলে তিনি  জানান। 
 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT