ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ বিকেল ৪:০২
ad003
নেত্রকোণার কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে ।  

শুক্রবার (৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে ।

নিহত ব্যক্তি হলেন গন্ডা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জামাল মিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে আইসক্রিম নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে । পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং  সংঘর্ষের সৃষ্টি হয় । এ সময় জামাল মিয়া গুরুতর আহত হলে, পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এ ঘটনায় অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী অজু আক্তারকে স্থানীয়দের সহায়তায় আটক করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT