ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

author
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ বিকেল ৪:১০
প্রতীকী ছবি প্রতীকী ছবি
ad003
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায়
শুক্রবার (৫ জুন) দুপরের দিকে বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
হয়েছে। এছাড়া বজ্রপাতে আরো দুটি গবাদি পশুর মারাগেছে। দেলদুযার উপজেলা
নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাবা-মেয়ে হচ্ছেন- দেলদুয়ার উপজেলা সদরের মাদারখোল গ্রামের আয়নাল
হকের ছেলে খালেদুল এবং তার মেয়ে খাদিজা আক্তার।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরুর আগে ওই
এলাকায় ঘন ঘন বজ্রপাত হতে থাকে। এ সময় বাবা ও মেয়ে সিএনজি থেকে নেমে
বাড়ির বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত তাদের ওপর আঘাত হানলে
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারা পরিবার-পরিজন নিয়ে একই উপজেলার
ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা গ্রামে বেড়াতে যান। সেখানে আকাশে মেঘ জমে
বৃষ্টি শুরুর আগে ওই এলাকায় ঘন ঘন বজ্রপাত হতে থাকলে পরিবারের অন্য
সদস্যরা সবাই আত্মীয়ের বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এ সময় সিএনজি চালিত
অটোরিকশা থেকে বাবা-মেয়ে নেমে পাঁচ গজ এগিয়ে গেলে হঠাৎ তাদের উপর বজ্রপাত
আঘাত হানে। এতে বাবা-মেয়ের আকস্মিক মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবারে
শোকের ছায়া নেমে এসেছে।

ওই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং
এলাকাবাসী নিহতদের বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের
সান্তনা দেন এবং গভীর সমবেদনা জানান।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথি জানান, শুক্রবার
দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এরই এক পর্যায়ে
উপজেলার খালেদুল এবং তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, নিহত মেয়ে খাদিজা তার বাবা খালেমুলের কোলে ছিল। খাদিজা
দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT