ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৮:৩০
ad003
চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাহবুব আলম (৩৫) ও মো. পারভেজ (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় 

আজ শনিবার (৬ জুন) সকালে বাঁশখালী পৌরসভার থানা গেইট সংলগ্ন প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাঁশখালী থানা উপ-পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত: মাদক কারবারি মাহবুব আলম ও মো. পারভেজ কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউপির ইসলামনগর এলাকার বাসিন্দা। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'বাঁশখালীর প্রধান সড়কস্থ থানার গেইটে চেকপোস্ট বসিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT