ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে ১০ হাজার চারা বিতরণ

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৯:৫৭
ad003
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিদের মধ্যে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও জেলা প্রশাসনের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন। 

চারা বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ রক্ষা ও আবহাওয়ার প্রতিকূলতা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার  সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেছেন।  প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি।আজকে ১০ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে। 

তিনি আরও বলেন, জলবায়ুঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টি ও জীববৈচিত্র্যের অবক্ষয় পরিবেশ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।

ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ুঝুঁকির সম্মুখীন উল্লেখ করে তিনি জানান, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ।

জাতীয় অভিযোজন পরিকল্পনা ও এনডিসি বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত নীতিকাঠামো অনুসরণ করা হচ্ছে। উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়নের পাশাপাশি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বৃক্ষরোপণ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কার্বন ক্রেডিট, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ন ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় সরকার গুরুত্ব দিচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT