ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় এক কিশোরী ধর্ষণের শিকার " ৩ ধর্ষক আটক

author
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:২৯
ad003
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কচুয়া ইউনিয়নে  গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার। এ ঘটনায় জড়িত থাকায় ৩  জন যুবক কে আটক করেন থানা পুলিশ। 

আটকরা হলেন- গাছা বাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে  লাবু (২০),  বাদশা মিয়ার ছেলে  নিরব(১৯) বাবুল প্রধানের  ছেলে  রহমত উল্লাহ আফছার আলীর ছেলে  স্বাধীন মিয়া(২০)কে আটক করা হয়।  এদের মধ্যে স্বধীন নামের এক যুবক  পালাতক রয়েছে। 

মামলার বিবরনে জানা যায়, ওই কিশোরী গত  শুক্রবার আনুমানিক  রাত সাড়ে  ১২ টার সময়  ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চার জন যুবক  মেয়ে কে একা পেয়ে বাড়ির সামনে ফাকা বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে আশ পাশের  স্থানীয় লোকজন  টের পেয়ে পুলিশে খবর দিলে  রাতই ৩ জন কে আটক করে থানা পুলিশ। 

‎সাঘাটা অফিসার ইনচার্জ  (ওসি) মাহবুব আলম  বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত  ৩ জন কে  গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর  স্বাধীন নামের ১  জন কে আটক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

 এ বিষয়ে  অতিরিক্ত পুলিশ সুপার ( বি-সার্কেল)  মুত্তাজুল ইসলাম জানান- প্রাথমিকভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

 তিন আসামীকে আটক করার পর তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে অপর এক জন কে আটক করার চেষ্টা চলছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT