ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

author
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:৫১
ad003
গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, “ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT