ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রতিদিন হকী ডেইরী ফার্ম ২০ হাজর লিটার দুধ সংগ্রহের দারুণ ক্ষমতা রয়েছে

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১১:১১
ad003
নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বসুর বাজার সংলগ্ন পাটেশ্বরী নদীর তীরে অবস্থিত হকী ডেইরী ফার্ম ও হকী ডেইরী হাব জেলার প্রাণিসম্পদ খাতে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

১৯৭৪ সালে পারিবারিকভাবে যাত্রা শুরু করা খামারটি ২০১৮ সালে নিবন্ধিত হয়। বর্তমানে খামারটিতে প্রায় ১০০টি গাভী, ৪০টি বকনা, ৫০টি বাছুর ও ১০০টি ষাঁড় রয়েছে। প্রতিদিন গড়ে ৫০০ লিটার দুধ উৎপাদিত হয়। খামারে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট এবং ১৫ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

অন্যদিকে, হকী ডেইরী হাবের আওতায় ২০টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টারের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার দুধ সংগ্রহের সক্ষমতা রয়েছে। এখানে সংগৃহীত দুধ পরীক্ষা-নিরীক্ষার পর পাস্তুরাইজ করে ‘পল্লী মিল্ক’ নামে বাজারজাত করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে 

ফার্ম ও হাবের ম্যানেজার মো. আবুল ফজল বলেন, খামারটি ২০২৪ সালে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে দ্বিতীয় এবং ২০২৫ সালে প্রথম স্থান অর্জন করে।

ফার্ম ও হাবের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ডক্টর অব ভেটেরিনারি বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদ লাভ করেছেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত এই খামার ও হাবের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের জাতীয় উৎপাদনে সম্পৃক্ত করা এবং এলাকার বেকারত্ব নিরসনে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, প্রতিষ্ঠান ২টি নিরাপদ দুধ উৎপাদন ও বাজারজাত করন,  কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT