ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় জেলা মুয়াল্লিম সম্মেলন অনুষ্ঠিত

author
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ দুপুর ২:৪৪
ad003
মৌলভীবাজারের কুলাউড়ায় তা'লীমুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত মুয়াল্লিমদের নিয়ে 'মুয়াল্লিম সম্মেম্মলন ও মানোন্নয়ন ক্লাস' অনুষ্ঠিত হয়েছে। তা'লিমুল কোরআন জেলা শাখার উদ্যোগে শনিবার (৬ জুন) কুলাউড়া পৌরসভা হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তা'লিমুল কোরআনের জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন তা'লিমুল কোরআানের কেন্দ্রীয় উস্তায মাওলানা বোরহান উদ্দিন।

প্রধান অতিথি তাঁর আলোচনায় সমাজ গঠনে আলিমদের এগিয়ে আসার গুরুত্বারূপ করেন। দিনব্যাপী এই মানোন্নয়ন ক্লাসে প্রধান অতিথি হিসেবে  আলোচনা করেন, উক্ত সংগঠনের জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনা রাখেন, সংগঠনের কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মুন্তাজিম, হাফিজ তাজুল ইসলাম প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT