ঝিনাইদহের সাফদারপুর স্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ রোববার (৭ জুন) সকাল ৫টার দিকে ট্রেনটি ষ্টেশনের প্রবেশের আগেই তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়| এতে করে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সাথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এদিকে ঈশ্বরদী ও খুলনায় উদ্ধারকারী ট্রেনকে খবর দিলেও বেলা ১১টা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলে পৌছাতে পারেনি।
মোবারকগঞ্জ বেলষ্টেমনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, আমি এবং আমার টিম এখন ঘটনাস্থলে। ট্রেনের বগি তিনটি উদ্ধারের জন্য ইশ্বরদী ও খুলনার রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে| উভয় দিক থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে| রিলিফ ট্রেন পৌছালে কাজ শুরু করা হবে। তবে কখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনি বলা যাচ্ছে বলে যোগ করেন প্রকৌশলী।