ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

author
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৫:২৮
ad003
ময়মনসিংহের ভালুকায় নতুনভাবে যাত্রা শুরু করেছে আশরাফ এলপিজি ফিলিং স্টেশন। স্থানীয় বাসিন্দাদের সহজ, নিরাপদ ও মানসম্মত গ্যাসসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ফিলিং স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আলিমের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম এ উদ্যোগ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরিচালা দাখিল মাদরাসার সুপার মাওলানা আক্রামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, শিক্ষক ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। ফিলিং স্টেশনটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আরাফাত সানি।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মঞ্জুর মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম ও মো. জিল্লুর রহমান। বক্তারা বলেন, নতুন এ ফিলিং স্টেশন এলাকার মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম বলেন, “স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT