ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবির মেইন গেইটের সামনে যানবাহন পার্কিং ও দোকানপাট নিষিদ্ধ

author
বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৯:১৯
ad003
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেইন গেইটের সামনের পরিবেশ সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের যানবাহন পার্কিং এবং দোকানপাট স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনের পরিবেশ রক্ষা, সৌন্দর্য বজায় রাখা এবং চলাচলের সুবিধা নিশ্চিত করতে ওই এলাকায় সকল ধরনের যানবাহন পার্কিং ও দোকানপাট স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষুণ্ন করে এমন কোনো দোকান বা কার্যক্রম গেইটের সামনে পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT