ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় প্লাস্টিক কারখানায় কিশোর শ্রমিকের মৃত্যু

author
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১১:৪১
ad003
বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক ব্যাগ(প্লাস্টিক বস্তা) তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে জড়িয়ে আলিফ(১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছী গ্রামের গুলজার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। ৬ জুন শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, আলিফ ফ্যাক্টরীতে প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করছিলেন। অসাবধানতাবশত সে মেশিনের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এসময় ফ্যাক্টরীর অন্যান্য শ্রমকিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, ফ্যাক্টরীতে কাজ করার সময় অসাবধানতা বসতঃ ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT