ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার দায়ে ২ জনকে জেল

author
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ দুপুর ২:৫৫
ad003
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার দায়ে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার বিকালে সহকারী কমিশনার(ভুমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, পীরগঞ্জ উজেলার কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে একটি ট্রাক্টর ট্রলিতে বালু তোলার সময় এর চালক ও সহায়তাকারীকে হাতে নাতে আটক করেন সহকারী কমিশনার। এ সময় বালু বোঝাই ট্রলিটি জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলি চালক আবুল কালাম ও সহায়তাকারী রাজু ইসলামকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন সহকারী কমিশনার। আবুল কালাম উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের এবং রাজু কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবীর জানান, বালু ব্যবস্থা আইন লংঘন করার দায়ে ২ জনকে জেল দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ট্রলিটি। জনস্বার্থে এ ধরণে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT