ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সন্নিকটে, গুজবে কান দেওয়া যাবে না : কামাল জামান মোল্লা

author
Editor

প্রকাশিত : ১২ জুন, ২০২৫ দুপুর ৩:৫০
ad003
যাযাদি ডেস্ক 

ঢাকা ১৭ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা বলেছেন, কয়েকটি দল আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে পতিত আওয়ামী স্বৈরশাসক অর্থ দিয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। নির্বাচন আসন্ন, কোন ধরনের গুজবে কান দেওয়া যাবে না।

বৃহস্পতিবার বিকালে গুলশান ১ তার রাজনৈতিক কার্যালয়ে ঈদ পরবর্তী এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। 

জামাল কামাল বলেন, জুলাই আন্দোলনে এই গুলশান-বনানীর ছাত্রজনতা নিজের জীবন বাজি রেখে আন্দোলনে রাজপথে ছিলো। অনেকে শহীদ হয়েছেন। আমি যতদিন বেচে আছি প্রতিটি শহীদ পরিবারের পাশে আমি থাকবো।

তিনি বলেন, আমি সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমি আপনাদের ভাই। আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। আমার বাসস্থান এবং অফিস সকলের জন্য উম্মুক্ত। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। 

এসময় গুলশান থানা বিএনপির আহবায়ক এসএ মামুন, সদস্য সচিব শাহাজাহান সরকার, বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন নূর ইমান, ছাত্রদলের সভাপতি মো. নাইম উদ্দিন মিজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT