ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নানা-নাতিসহ নিহত ৪, আহত ১৫

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ১১:৫৩
ad003
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে নানা-নাতিসহ ৪জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মজর মিয়া পাড়ার মৃত ফজু মুন্সির ছেলে মুন্সি আরশ আলী- (৭০), আরশ আলীর নাতি আলিফ মিয়া-(১০),  হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাটিয়ারা গ্রামের সমর দাসের মেয়ে মৌসুমী দাস (৩৫) এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সেতু মজুমদারের ছেলে তনয় মজুমদার-(২৩)। দুর্ঘটনায় ১৫জন আহত হয়েছেন। এদেও মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতলের জরুরি বিভাগের রেজিষ্টার থেকে ১২ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, সুখি বেগম-(৩৫),নূর আলম- (১৫), আরাফাত-(২৩), মারুফা বেগম- (৩৩), অজ্ঞাতনামা পুরুষ-(৭৫), মোঃ মোমিন মিয়া-(৬৫), বিলকিছ বেগম-(২৭), রিক্তা বেগম-(৩৫),তার দুই শিশু ছেলে আজমাইন (৭) ও আজিম-(২),রফিুকুল ইসলাম-(৩০) ও খায়রুল আলম (১৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড থেকে দিগন্ত পরিবহনের একটি লোকাল যাত্রীবাহি বাস-( ব্রাহ্মণবাড়িয়া থ-১১-০০৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ডে আসার পথে সরাইলের বৈশামোড়া এলাকায় পৌছার পর একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ৪ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।  আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT