উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ভূইয়া এর ব্যক্তিগত উদ্যোগে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার ( ০৮ জুন) ফুলবাড়িয়া উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপন করা হয়েছে। আজ দুপুরে আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বকুল ফুলের চারা রোপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।
তিনি দৈনিক যায়যায়দিনকে বলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক ক্যালেন্ডার মোতাবেক আজ সারা ফুলবাড়িয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, জুন /জুলাই মাস হল বর্ষাকাল, এই দুই মাসে মধ্যে বৃক্ষরোপণ করার উপযুক্ত সময়, সেই মোতাবেক মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ বলে আমি মনে করি, এর মাধ্যমে অবশ্যই সফলতা আসবে।
এ কর্মসূচির উদ্যোক্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া তিনি বলেন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আজ কমপক্ষে ০২টি করে বৃক্ষের চারা রোপন করার কর্মসূচি পালিত হলো। আগামী বছর প্রত্যেক শিক্ষক ও কর্মচারী একাধিক বৃক্ষের চারা রোপণ করবেন এবং তারপরের বছর প্রত্যেক শিক্ষার্থীরা তাদের বাড়িতে বৃক্ষের চারা রোপন করবে। এর মাধ্যমে সারা ফুলবাড়িয়ায় বৃক্ষরোপনের সামাজিক আন্দোলন সৃষ্টি হবে।
এ সময় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক শামীম, সিনিয়র শিক্ষক মোঃ আকবর হোসেন, মোঃ নুরুল ইসলাম খান, আলহাজ্ব আব্দুল আউয়াল (বিএসসি) আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন সহ শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তাদ্বয় এসএসসি ব্যবহারিক পরীক্ষার কক্ষগুলো পরিদর্শন করেন।