ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

author
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ দুপুর ৩:৪৮
ad003
সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নুরুল আমিনকে  আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৮ জুন) সকালে  উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী,সমবায় অফিসার মো: উজ্জ্বল ভুঁইয়া,পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা,জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোন্নাফ মিয়া ও তথ্য আপা প্রকল্পের  তামান্না হকসহ  বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

পরে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT