সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী,সমবায় অফিসার মো: উজ্জ্বল ভুঁইয়া,পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা,জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোন্নাফ মিয়া ও তথ্য আপা প্রকল্পের তামান্না হকসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
পরে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।