ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ দুপুর ৩:৫২
ad003
যশোরের চৌগাছায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আইয়ুব হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কিসমতখানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কিসমতখানপুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে পুকুর থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT