ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ৯:৩৬
ad003
জয়পুরহাটের ক্ষেতলালে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায়  কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ এবং ক্ষেতলাল থানার সাব-ইন্সপেক্টর ইজার উদ্দিন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তাই এর কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT