ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে প্রাণ ও আরএফএল'র 'মিঠাই'কে ২০ হাজার টাকা জরিমানা

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১০:৪২
ad003
মেয়াদোত্তীর্ণ  খাদ্য পণ্য বিক্রয় ও সেবা প্রদানের ক্ষেত্রে অবহেলা করায় মৌলভীবাজার শহরের আদালত সড়কে অবস্থিত অভিজাত ফুড কনফেকশনারী প্রাণ ও আরএফএল কোম্পানির  প্রতিষ্ঠান 'মিঠাই'  এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে  গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

সংশ্লিষ্ট কার্যালয়টি জানায়,  অভিযোগের সত্যতা পাওয়ায়  প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও স্থানীয় ব্যবস্থাপকের লিখিত স্বীকারোক্তি ও ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ড সংঘঠিত হবে না মর্মে লিখিত আশ্বাস দেওয়া হয়।  পরে 'মিঠাই'কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালত আরও জানায়,  প্রাণ আরএফএল কোম্পানির মত স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্যের দামও বেশি। এরকম  সেবা কাম্য নয়। ভবিষ্যতে এরকম অবহেলা থাকলে প্রতিষ্ঠানটি সিলগালা করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT