ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা

author
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:১৫
ad003
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নুরুল আমিনের  সঙ্গে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৯জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলীর সঞ্চালনায়  অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম। 

এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও ওলামাদলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা নবাগত ইউএনও মো: নুরুল আমিনকে  স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনও সবার সহযোগিতা কামনা করে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT