ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের হাতে খাবার, ছেলের হাতে শাবল; নেত্রকোণায় মর্মান্তিক মৃত্যু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:১৮
ad003
নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারী রুকসি ওরফে আবুনি (৫০)। তিনি চল্লিশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খাবার নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে শ্যামল ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে রুকসি গুরুতর আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT