ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবা ও টাকা সহ দুই জন গ্রেফতার

author
অমতলী ,বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:৩২
ad003
বরগুনার আমতলীতে ১৯০০ পিস  ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০,৬৪০ টাকা সহ দু্ইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ ।  

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বটতলা নামক স্থান থেকে  ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে  । গ্রেফতারকৃতরা হল যথাক্রমে মাদারীপুর সদর উপজেলার   লক্ষিগজ্ঞ  গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে মো: সুজল হাওলাদার(২৮) ও আমতলী পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আবদুল্লাহ আল নোমান( ২৯) । 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদাত মো: হাসনাইন পারভেজ জানান ,” তারা দীর্ঘদিন যাবত আমতলী সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল  । গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস,আই কমল চন্দ্র দে ও এ,এস,আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT