ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

author
লালপুর ( নাটোর ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ সকাল ৬:৩৭
ad003
লালপু্রে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, লালপুরের দুড়দুড়িয়ায় ইউনিয়নের নওপাড়া গ্রামের দুই কৃষক মোঃ নাজমুল ইসলাম ও মোঃ সুজন আলী নওসারা সুলতানপুর মাঠে ৩ বিঘা জমিতে পেঁপে চাষ করে। গাছে পেঁপে আসতে শুরু করেছে। বুধবার ( ১০ জুন) রাতে দুর্বৃত্তরা ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে। 

ভুক্তভোগী কৃষকদের পিতা মোঃ নাজিম মালিথা জানায় ,  নওসারা সুলতানপুর মাঠে তাদের মালিকানাধীন প্রায় ৩ বিঘা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা গভীর রাতে কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কৃষকরা গাছ কাটা অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT