নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বুধবার( ১০জুন) দুপুরে গুদাম পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি চলমান ধান-চাল সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা এবং গুদামের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম না হওয়ার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন।
এ সময় গুদামে খাদ্যশস্যের মজুদ পরিস্থিতি, সংরক্ষণের মান পর্যালোচনা করেন।
খাদ্য পরিদর্শক ও অফিসার (এলএসডি) মোহাম্মাদ বায়জীদ হোসাইন গুদামের বর্তমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। অনিয়ম কোন ভাবে বরদাস্ত করা হবে না।
তিনি খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাফিজুর রহমান, কালিয়া থানা ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, প্রমুখ উপস্থিত ছিলেন।