ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ২:৩৩
ad003
নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (এনআইএলএস) এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার, ৩ জুন ২০২৬ তারিখে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং এনআইএলএস বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর “ফ্রম লিগ্যাল রিসার্চ টু পাবলিকেশন: এ প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ অন অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড জার্নাল পাবলিকেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম; কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. তাজুল ইসলাম; আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তাসলিমা মনসুর; রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর অধ্যাপক ড. এস. এ. এম. মনজুর এইচ. খান এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. রোবায়েত ফারদৌস সাঈদ। এছাড়াও আইন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উপদেষ্টা রোস্তমা বেগম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ও চ্যাপ্টারের উপদেষ্টা মো. মুহতাসিম ফায়াজ। উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা অধ্যাপক ড. রোবায়েত ফারদৌস সাঈদের পরিচালনায় ওয়ার্কশপে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন ড. রোবায়েত ফারদৌস সাঈদ, রোস্তমা বেগম চৌধুরী এবং মো. মুহতাসিম ফায়াজ। নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (এনআইএলএস) একটি স্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যতে আইন শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT