দিনাজপুরের নবাবগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মংগলবার ৯ জুন দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ পরিচালক মোঃ আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ওহেদুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজ্জাদ আল মামুন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম বকুল ছাত্রদলের আহবায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল পার্টনার প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান প্রমূখ। সমাবেশে বলা হয় এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষিকে বানিজ্যকীকরন পুষ্টি মান উন্নয়ন এবং পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষকদের দক্ষ করে তোলা। এর মাধ্যমে কৃষক পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটছে যা টেকসই কৃষির পাশাপাশি রপ্তানীমূখী কৃষিপণ্য উতপাদনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। সমাবেশ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.কেরামত আলী।সমাবেশে পার্টনার ফিল্ড স্কুলের সদস্যগণ অংশ গ্রহণ করেন।