ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ আটক ৯

author
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
ad003
নেত্রকোনার দুর্গাপুরে গত ২৪ ঘন্টায় দুর্গাপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

বুধবার (১০ জুন) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ।

আটককৃতদের মধ্যে, ২২ বোতল ভারতীয় মদ সহ মোঃ হারুন অর রশিদ (৪৯), ১৫ পিছ ইয়াবা সহ মোঃ বাদল মিয়া (৩০), জুয়া খেলা অবস্থায় মোঃ খলিল মিয়া (৪২), মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ সাইদুল ইসলাম (৪০), মোঃ আব্দুল আলী, মোঃ কবীরুল ইসলাম (৩০) এবং মোঃ জসীম উদ্দিন এছাড়া মাদক সেবনরত অবস্থায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হলে সামারী ট্রায়ালে মাধ্যমে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান সহ আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন দুর্গাপুর চৌকি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া।

অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ বলেন, দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী হওয়ায় খুব সহজেই তারা মাদক পেয়ে যায়। মাদক একটি পরিবার কে ধ্বংস করে দেয়। মাদক, জুয়া, ইভটিজিং ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক সরাতে, সকল শ্রেনী-পেশার মানুষকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT