ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ইজারাদার ও বাল্কহেড মালিকদের যৌথ সভা

author
শাকিল আহম্মেদ,সিটি রিপোর্টার

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ৫:১১
ad003
নদীপথে বালুবাহী বাল্কহেড সুষ্ঠু ও সুশৃংখল ভাবে পরিচালনা করার লক্ষ্যে রাজধানীর ডেমরায়  ইজারাদার ও বাল্কহেড মালিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

ডেমরা বাল্কহেড মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার ঐতিহ্যবাহী জামদানি হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। 
ডেমরা বাল্কহেড  মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং মোঃ মামুনুর রশিদ ও আবুল বাশার এর সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বাবুল, মাসুদ রানা, আবুল বাশার, মোহাম্মদ  আনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি  মোঃ খায়রুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মিয়া।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মারফত মিজি, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন বুলু, মোঃ আল আমিন অপু, মোঃ মতিন গাজী সহ অন্যরা। 

বক্তারা বলেন বালুর দাম তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাল্কহেড মালিকেরা নদীপথে দীর্ঘ এক মাস বালুবাহী বাল্কহেড বন্ধ রেখেছিল।

যৌথ সভায় বালু মহল ও ইজারাদারগন বালুর দাম কমানোর সিদ্ধান্ত নিলে বাল্কহেড মালিকেরা পুনরায় নদীপথে বালবাহী বাল্কহেড চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামীকাল থেকে নদীপথে বাল্কহেড চলমান থাকবে।

তারা আরো বলেন বাংলাদেশ বাল্কহেড মালিক সংগ্রাম পরিষদ এর নেতৃবৃন্দের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তাদের বৈঠক করেছেন তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তাই নদীপথে আগামী দিনগুলোতে বালুবাহী বাল্কহেড সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে চলমান রাখতে পারব বলে আমরা মালিকপক্ষ আশা করছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT