জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রাঙ্গণে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করেছে জাবিপ্রবি ছাত্রদল। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার ক্রীড়ামোদীরাও ক্যাম্পাসে এসে একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।
আজ শুক্রবার (১২ জুন) থেকে শুরু হওয়া এই আয়োজনটি পুরো বিশ্বকাপ জুড়ে অব্যাহত থাকবে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আগ্রহী দর্শনার্থীদের জন্য খেলা দেখার এই ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) জাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদন জমা দেওয়া হয়। প্রশাসনের ইতিবাচক সাড়ার পর গতকাল বৃহস্পতিবার রাতেই প্রশাসনিক ভবনের সামনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে জাবিপ্রবি শাখা ছাত্রদল।
জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন," বিশ্বকাপ খেলা শুরু হলে শিক্ষার্থীদের মনে উৎফুল্লতার সৃষ্টি হয়৷ শিক্ষার্থীদের চাওয়া ছিল ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখা আমরা পূরণ করার চেষ্টা করেছি৷ আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখা শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছি। আশা করছি শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারবে।