ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ৯:৪৬
ad003
খুলনার লবনচরায় রফিক ওরফে ঢাকাইয়া রফিক নামের এক বিএনপি' কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ১২ জুন দুপুরে। এলাকায় আতংক বিরাজ করছে। 

লবনচোরা থানার অফিসার ইনচার্জ  সৈয়দ মোশারফ হোসেন জানান, খুলনা মহানগরীর লবনচোরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় আজ শুক্রবার বেলা ১ টায় নিজ এলাকায় আনিসের চায়ের দোকানের সামনে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক বসা ছিল। 

এসময় হেলমেট পরিহিত মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে। তার মৃত্যু নিশ্চিত করে  পালিয়ে যায়। স্থানীয়রা রফিককে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১১/১২ সার্জারি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ এখনো পর্যন্ত কোন তথ্য দিতে পারনি। 

তবে পুলিশ ও স্হানীয়রা জানান রফিকের পেটে গুলি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। অস্ত্রধারী দুর্বৃত্তরা এ দৃশ্য দেখে মৃত্যু নিশ্চিত ভেবে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে। 

স্থানীয়রা জানায়, নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপি'র একজন সদস্য। তিনি বটিয়াঘাটা থানার লবণচরা থানার  কাজীপাড়ার দক্ষিণ মাথাভাঙা এলাকার রতন গাজীর ছেলে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT