ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে নবাগত ইউএনওর উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ১১:২১
ad003
দিনাজপুরের হাকিমপুর নবাগত ইউএনও জর্জ  মিশ্র  চাকমা বৃহস্পতিবার (১১ জুন))  বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,  সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে এক মত বিনিময় সভাই মিলিত হোন । 

এর আগে তিনি গত মঙ্গলবার  হাকিমপুরেে  যোগদান করেন। তিনি  বিদায়ী ইউ এন ও  অশোক বিক্রম চাকমার স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি সিলেটের জয়ন্তিকা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।   

 উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে  তার  সভাপত্বিতে অনুষ্ঠিত  মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন, ওসি জাকির হোসেন, উপজেলা(ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুনতাছর মামু,ন, উপজেলা ইঞ্জিনিয়ার এন্তাজুর রহমান, উপজেলা একাডেমিক  সুপারভাইজার সাখাওয়াত হোসেন ,  উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) মাসুদ রানা, বিএনপি উপজেলা শাখা সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ  সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বিএনপির হাকিমপুর পৌর শাখা সভাপতি মোতালেব হোসেন খান মিঠু, বাংলাফে হিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক আরমান আলি, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম  কবির, এনটিভি হিলি  প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,  য়ায়য়ায়দিন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক, সময় টেলিভিশন হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টেলিভিশন হিলি প্রতিনিধি হালিম আল রাজি, হিলি প্রেস ক্লাবের  সভাপতি গোলাম রব্বানী,সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ প্রমুখ।  

   সভায় বক্তাগণ দেশের দ্বিতীয় বৃহত্তম  হিলি স্থলবন্দর ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এই উপজেলায়  অবস্থিত  হওয়ায়  হিলি রেলস্টেশনে ঢাকা রুটে চলাচলকারি সকল  আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি,, হিলি চার মাথা মোর  হতে হাকিমপুর মহিলা কলেজ পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়কের উন্নয়ন,হাকিমপুর পৌরসভা এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন, সহ  স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের  উপর গুরুত্ব আরোপ  করেন। পাশাপাশি  আগামী দিনের সম্ভাবনা নিয়েও আলোকপাত করা হয় । 

মতবিনিময় সভায় নবাগত ইউএনও বলেন, , একটি জাতি তখনই উন্নয়ন করা সম্ভব যখন সে নিজে নিজের দোষ গুলো চিহ্নিত করে সংশোধন করার চেষ্টা করবে।। তিনি সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক  মন্ত্রী ও দিনাজপুর -৬ আসনের এমপি অধ্যাপক  ডা.এ জেড এম  জাহিদ হোসেনের সঙ্গে  পরামর্শ  করে  দ্রুততম সময়ের মধ্য  সমস্যাগুলি  সমাধানের আশ্বাস দেন।  পাশাপাশি উপজেলাকে  মাদকমুক্ত ও মডেল উপজেলা  হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT