ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বছর পর সোনাইচন্ডী শিল্প ও বণিক সমিতির নির্বাচন, সভাপতি আব্দুর রশিদ সম্পাদক হাবিবুল্লাহ

author
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ৫:২৪
ad003
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ও অনতম সবচেয়ে বড় গরুর হাট থাকা বাজারের দুই শতাধিক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন সোনাইচন্ডী শিল্প ও বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০ বছর পর হওয়া নির্বাচনে সভাপতি পদে আব্দুর রশিদ ও মো. হাবিবুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন সদস্যরা। গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ১১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয় ৮ জন, বাকি ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেম। সহ-সভাপতি পদে আবু সায়েম, সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর, সাংগাঠনিক সম্পাদক হিসেবে সেতাউর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম এবং সদস্য হিসেবে শিপন মিয়া ও মজিবুর রহমান নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী বুলবুল বর্মন। 

প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, মোট ভোটার ২১৬ জনের মধ্যে ভোট প্রদান করেন ২১৩ জন। ১১ পদের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয় সহ-সভাপতি পদে। কৃষ্ণপদ বর্মনকে ১ ভোটের ব্যবধানে হারিয়ে সহ-সভাপতি নির্বাচিত হন মো. আবু সায়েম। দীর্ঘদিন পর ব্যবসায়ীদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান বিভিন্ন মহলের প্রতিনিধিরা। সোনাইচন্ডী বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নবগঠিত কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT