চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অপরুপ সৌন্দর্যের লীলা ভূমি,পাহাড় বেষ্টিত সাঙ্গু নদীর উপকূলে অবস্থিত ১০ নং ধোপাছড়ী ইউনিয়নের কাটের সাকোটির পাটাতন নষ্ট হয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে পথচারী পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।
সাকোটি নিন্মৃত হয় ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং ৬নং ওয়ার্ড ধোপাছড়ী ছড়ার উপর নিন্মৃত সাকোর পশ্চিম পাশে ৬ নং ওয়ার্ডে ধোপাছড়ী বাজার, ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়, ধোপাছড়ী স্বাস্থ্য কমিউনিট, পুলিশ তদন্ত কেন্দ্র অবস্থিত।
সাকোর পূর্ব পাশে ১নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, বান্দরবান পার্বত্যজেলার কুহালং ইউনিয়ন, এবং বান্দরবান সদর ইউনিয়ন অবস্থিত।
এই সাকোটি নির্ন্মান করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। সাকোটি তৈরি করে গাছ দিয়ে। বর্তমানে বৃষ্টির কারনে গাছের পাটাতন নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী পারাপারে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে।
গর্ভবতি মহিলারা স্বাস্থ্য ক্লিনিকে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে। ধোপাছড়ী ইউনিয়নের জনগণ অধীকাংশ কৃষিজীবী। বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করে। এই সবজি বিক্রয় স্থান একমাত্র বাজার।
সাকোর গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হওয়ার কারনে সবজি বিক্রয় ব্যাহত হচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ এই সাকোটি স্থায়ীভাবে সমাধান না হওয়ায় বারবার জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছে।