ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ৭:১১
ad003
তিন বছর পর অবশেষে আসতে চলেছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’। 

শুক্রবার (১২ জুন) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই দেড় মিনিটের দুর্ধর্ষ একটি টিজার প্রকাশ করেছে রায়হান রাফি যা সিনেমাপ্রেমীদের মাঝে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। 

প্রকাশিত টিজারে আফরান নিশো একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে চমকে দিয়েছেন। টিজারের শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ চরিত্রে অভিনয় করা নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, ‘এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই’। 

টিজারের একটি দৃশ্যে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে ‘মাসুদ’কে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন। তার টাকা কেউ নিতে পারবে না। 

ভিডিওর শেষাংশে রায়হান রাফী জানান, চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ‘সুড়ঙ্গ ২’। 

উল্লেখ্য, এর আগে ছবির প্রথম কিস্তিতে মাসুদেও স্ত্রী ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT