ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের ৬ষ্ঠ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
তিনি জানান, গত শুক্রবার ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ঢাকা জেলা (উত্তর), সাভার-আশুলিয়া-ধামরাই থানা এলাকা থেকে ৩২ জন এবং ঢাকা জেলা (দক্ষিণ), দোহার-নবাবগঞ্জ-দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার ৪২ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ২২ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন আসামি রয়েছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।