ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

author
তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ১০:৫৮
ad003
প্রধানমন্ত্রীর দেশব্যাপী "০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির আওতায় বরগুনার তালতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চারা গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন তালতলী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ এক অনন্য ভূমিকা পালন করবে। কর্মসূচিটি সফল করতে দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT