ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন

পঞ্চাশ হাজার গাছ রোপন করা হবে

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:০৭
ad003
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বৃক্ষ রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এডভোকেট হোসেন খান শুভ উদ্বোধন করেন। পরে সিটি পার্কে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। এসময় এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ একটি গ্রীন এন্ড ক্লিন নগরী গড়ে তোলার লক্ষে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় এক বছরে পঞ্চাশ হাজার গাছ রোপন করা হবে। তিনি বলেন, তারেক রহমান কর্মসূচি বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও সকলের সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রীর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে। 

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সামাজিক, রাজনৈতিক, স্থানীয় ও প্রশাসন নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT