ঢাকার সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যাবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা, রাশিদ মিয়া (৩১), বাবুল মিয়া(২৯), তুষার মিয়া (৩২)।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৩ জুন রাত ২টা ১৫ মিনিটের সময় উপজেলার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।