ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:৩২
ad003
বিএনপি সরকারের দেয়া প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার  ২০২৬--২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য কামনা করে  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিল করেন। 

স্বাগত মিছিলটি  রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন  স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম,  রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল,  শফিউদ্দিন সেন্টু,  যুগ্মসাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ,  নাসিমা আক্তার শিমু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,  সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT