ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাহমিনা আক্তার তন্নী (৩০) এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকাল ৩টায় উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার তন্নী ওই গ্রামের আবু তাহেরের জেষ্ঠ মেয়ে। সে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে স্থানীয় উজানভাটি কিন্ডার গার্টেন নামে একটি স্কুলে শিক্ষকতা করে।
স্কুল শিক্ষক সারোয়ার জাহান বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক , পরিবারের বড় মেয়ের মৃত্যুতে স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তাহমিনা আক্তার তন্নী অবিবাহিত ছিলো।
পরিবার ও পুলিশ সূত্রে জানায়ায়,শনিবার বিকালে ঘরের কাজ করার সময় টেবিলে রাখা টেবিল ফ্যান চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তাহমিনা আক্তার তন্নী আহত হয়। পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।