ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

author
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ৫:৫৫
ad003
চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা। এ সময় পিয়াস বড়ুয়া (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— এনি বড়ুয়া (৪০) ও প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত  পিয়াস বড়ুয়া (৫)। তারা পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী ও সন্তান।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিজ ঘরে দূর্বৃত্তরা একই পরিবারের মা-মেয়েকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। ঘটনাস্থলেই মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া মারা যায়।পরে বাড়ির আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে আসে। তারা গিয়ে দেখে নিহতের মা গুরুতর জখম অবস্থায় ঘরের সামনের দরজা খুলে ৫ বছরের ছেলে পিয়াসকে নিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেডিক্যালে নেওয়ার চেষ্টা করলে উঠানেই মা মারা যায়। সন্তানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আনোয়ারা মেডিক্যালে নিয়ে যায় স্থানীয়রা।পরিবারের দাবি, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জে আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার সাথে একই বাড়ির চাচা ভাই তেজপ্রিয় বড়ুয়ার (৪০) টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল। সেই সূত্রের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়াও নিহত এনি বড়ুয়া মারা যাওয়ার আগে তেজপ্রিয় বড়ুয়ার নাম উচ্চারণ করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে জানান, দূর্বৃত্তের হামালয় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য বের করা হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT