উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিয়ার,সামুরাই ব্যাটন এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল ১৩ জুন ২০২৬ ইংরেজি আনুমানিক ১১.৫০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল নামক গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মোঃ ফয়সাল, পিতা- শামসুল আলম, গ্রাম- রহমতের বিল, পোস্ট-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের বিজিবি টহল দল যখন এলাকায় প্রবেশ করে, উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যায়। পরবর্তীতে গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয়দের উপস্থিতিতে বিজিবি দখল দল ফয়সালের বাড়ি তল্লাশী চালিয়ে ইয়াবা ট্যাবলেট- ৫০,০০০ পিস, বিদেশি পিস্তল- ২টি, ম্যাগাজিন- ২ টি, গুলি- ৫ রাউন্ড, বিয়ার- ৪ বোতল, সামুরাই ব্যাটন- ২ ট চাইনিজ কুড়াল- ১ টি, মোবাইল ১ টি উদ্ধার করতে সক্ষম হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সনাক্তকৃত মাদক চোরাকারবারী কে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।