ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার স্বাস্থ্য সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌচ্ছে দিতে কাজ করে যাচ্ছে - স্বাস্থ্য মন্ত্রী

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ১১:১৭
ad003
বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌচ্ছে দিতে এবারে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় সারাদেশে একলাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে। তার মধ্যে ৮০ হাজার নারী।

আজ রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালসহ ১০ জেলায় নিবির পর্যবেক্ষন কেন্দ্র (আইসিইউ ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুৃল এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসুতি মায়ের চিকিৎসা সেবা প্রদান করবে। বাড়িতে কোন প্রসুতির ডেলিভারী হবেনা। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো হবে ইউনিক মানের। মন্ত্রী চিকিৎসকদের সর্তক করে বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিতরা অতিতের মতো সেবা দিলে চলবেনা। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উপর জোর দিয়েছেন। তিনি প্রতিদিন ১৫-১৬ ঘন্টা কাজ করছেন। আমাদের কাজ করতে হবে সেবার মানসিকতা নিয়ে। 

তিনি বলেন, সামনে ডেঙ্গু প্রকোট বাড়তে পারে। সেজন্য ডেঙ্গু মোকাবেলায় সারাদেশে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালসহ দশ জেলায়  নিবির পর্যবেক্ষ কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এই আইসিইউ কার্যক্রম চালু করতে গিয়ে বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রনালয়ের পাশে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সহযোগিতায় ১০ আইসিইউ কেন্দ্র চালু হলো আজ। 

মন্ত্রী আরো বলেন, সরকার সারাদেশে বিদেশীদের সহযোগিতায় নারীদের জন্য দুটি ১৫শ বেডের  বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যেখানে নারীদের কিডটি ডায়ালাইসিস সেন্টার, বেস্ট ক্যান্সারের চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবার সুযোগ সুবিধা থাকবে। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চারটি হেলিকপ্টার ক্রয় করা হবে। উপজেলা থেকে জটিল ও গুরুত্বর রোগীদের জেলা সদর বা উন্নত চিকিৎসার জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হবে। 

এ সময় অতীত ইতিহাস তুলে ধরে মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসের খান বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় এবং অদক্ষ অর্ন্তবর্তী সরকার হামের টিকার কার্যক্রম সঠিক ভাবে চালায়নি। সময় মতো টিকা আমদানী করেনি। এমন একটি বিপর্যস্ত সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়ে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করে প্রথম ধাপে সংক্রামিত ১৮ জেলায় হামের টিকা কার্যক্রম শুরু করে। 

এদিকে সকাল দশটায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুৃল হাসপাতাল পরিদর্শন ও নিবির পর্যবেক্ষন কেন্দ্র উদ্বোধনে জন্য সময় নিধারিত থাকলেও মন্ত্রী সকাল সাড়ে নয়টায় হাসপাতলে এসে পৌচ্ছন। এসময় তিনি ডাক্তার, নাস ও কর্মকর্তা, কর্মচারীদের হাজিরা খাতা খতিয়ে দেখেন। পুরো হাসপাতাল পরিদর্শন করার এক পর্যায়ে রান্না ঘরে প্রবেশ করেন। রান্নাঘরে রান্নার জন্য রাখা হাড়ি পাতিলসহ বিভিন্ন সামগ্রী নোংরা ও অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন। 

স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হারন কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্স, নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এঢভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT